মানবরুপী বিসিএস ক্যাডার
- মেসুত ফেরদৌস শুভ
বিসিএস ক্যাডার হয়ে গেলেই
মানুষগুলোকে ভাবেনা মানুষের মতো,
করতে হবে খুশি বাঁচাতে চাকরি
হলেও দিনমজুরদের করে ক্ষত।
এরা দেশবরেণ্য বিসিএস ক্যাডার
অবয়ব দেখতে মানুষের মতন,
এরা গরীব দুঃখী দেখলে শিউরে উঠে
ভিঅাইপিদের করে অন্যরকমভাবে যতন।
ন্যায় অন্যায়ের পার্থক্য ভুলে এরা
পদের দাম্ভিকতায় হয়ে উঠে উগ্র কুকুর,
মানবতা, মনুষ্যত্ব, ভ্রাতৃত্বের শপথ হয়ে যায় মিছে
রঙিন দুনিয়া পেয়ে গেলেই ভুলে যায় আল্লাহ'র শুকুর।
হউকনা কেন সে মস্তবড় বিসিএস ক্যাডার
ভাল যদি না হয় তার নৈতিকতা স্বভাব,
আমার কাছে সে কুলির জুতার চেয়েও নগন্য
কারণ!
মূর্খ কুলির শিক্ষার চেয়েও তার সুশিক্ষার বড্ড অভাব।
যার মাঝে নাই মানবিকতা, হলেও সে বিসিএস ক্যাডার
বলো কীভাবে তাকে আমি বলি মানুষ?
জানোয়ারের চেয়েও অধম মানবরুপী সে
যার মাঝে নাই আলোকিত দ্বীন দুনিয়ার হুশ।
.
( বি.দ্রঃ সমাজে অনেক বিসিএস ক্যাডার আছেন যাদেরকে যুবসমাজ আইডল মনে করেন। আমার কবিতা শুধু তাদের উদ্দেশ্যে লেখা, যারা পদ পেয়ে পদের দাম্ভিকতায় মানুষকে মানুষ মনে করেনা)
@ জয় হউক মানবিকতার ধর্মের।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।