হাসপাতালে–১
- নীরেন্দ্রনাথ চক্রবর্তী---জঙ্গলে এক উন্মাদিনী
০১-০৬-২০২৩

অষ্টপ্রহর কাছাকছি
ভনভনাচ্ছে হাজার মাছি,
তোর সেদিকে না-দিয়ে কান
সব সময়ে সিধে-সটান
দাঁড়িয়ে এখন থাকতে হবে।
তেমনভাবে দাঁড়িয়ে আমি থাকলুম কই।

পাল্লা যখন যে-দিক ঝোঁকে
সেইদিকে ব্যাঙ-লাফায় লোকে।
লাফাক গে, তুই শক্ত থাকিস
সব সময়ে মনে রাখিস
নিজের শপথ রাখতে হবে।
কিন্তু আমি সকল শপথ রাখলুম কই।

বর্ষা কাটছে, এখন আকাশ
বলছে, আসছে আশ্বিন মাস।
হিসেবপত্র ফেলে রেখে
ফিরছে সবাই বিদেশ থেকে–
এই ছবিটাই আঁকতে হবে।
কিন্তু আমি এমন ছবি আঁকলুম কই।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026