নদীর কিনারে
- নীরেন্দ্রনাথ চক্রবর্তী---চল্লিশের দিনগুলি (১৯৯৪)
০৪-০৬-২০২৩

প্রতীক্ষার শেষ নেই, ওরা তাই নদীর কিনারে
বসে আছে উদয়াস্ত। ওরা
কয়েকটি বৃদ্ধ ও যুবা, বৃদ্ধা ও যুবতী।
দু’তিনটি শিশুও ছিল। তারা কালীমন্দিরের ধারে
কাঠের জিরাফ, হাতি, ঘোড়া,
ছাঁচের মাটির দুর্গা, লক্ষ্মী, সরস্বতী
দেখে নিয়ে মন্দির-চত্বরে গেছে প্রসাদ ভিক্ষায়।

শুধু ওরা নদীর কিনারে প্রতীক্ষায়
স্থিত বসে আছে।
দূরে গিয়েছিল নদী, জোয়ারে এসেছে ফিরে কাছে।
ঝিঁ ঝিঁ ডাকে, অনেকজনের-মধ্যে-একা
কয়েকটি মানুষকে ঘিরে জমে ওঠে গাঢ় অন্ধকার।

নির্বাক তবুও ওরা বসে আছে, অথচ নৌকার
নেই দেখা।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026