স্নিগ্ধতা
- সুমাইয়া নূর
স্নিগ্ধতা সুন্দর,স্নিগ্ধতা সৌরভ,
স্নিগ্ধতা শুভ্র,স্নিগ্ধতা কোমল।
স্নিগ্ধতা হাসি মাখা মুখ,
স্নিগ্ধতা কান্না ভেজা চোখ।
স্নিগ্ধতা শিশুর গালের টোল,
স্নিগ্ধতা মায়ের হাতের স্পর্শ।
স্নিগ্ধতা শিশির ভেজা ঘাস,
স্নিগ্ধতা মানেই স্বপ্নের আবাস।
স্নিগ্ধতা শীতের সোনালী রোদ,
স্নিগ্ধতা বর্ষার হিমেল হাওয়া।
স্নিগ্ধতা পাহাড়ের ফিসফিস,
স্নিগ্ধতা পাখির কিচির-মিচির।
স্নিগ্ধতা সবুজ পাহাড়ে ঘন বর্ষা,
স্নিগ্ধতা সাম্পানের গায়ে ঢেউয়ের আছড়ে পড়া।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।