মা,আমি স্বার্থপর!
- সুমাইয়া নূর

মা,আমি স্বার্থপর।
তোমাকে ছাড়া হয়তো আমি
হাজার রাত কাটাতে পারব মা,
কিন্তু অসুস্থ হলে, তোমাকে ছাড়া
আমি একটা রাতও কাটাতে পারব না মা!
দেখলে মা?
আমি কত স্বার্থপর?
শুধু নিজের দিকটাই দেখলাম।
আমার সেবায় তোমার কষ্টটা দেখলাম না।
আমি কতটা স্বার্থপর!

মা,তোমার মুখ না দেখে আমি হয়তো থাকতে পারব,
কিন্তু তোমার গায়ের গন্ধ না নিয়ে,
আমি এক মুহূর্তও থাকতে পারব না!
দেখলে মা?!
কত সহজেই আমি তোমাকে দেখতে অস্বীকৃতি জানালাম?!
আমি কতটা স্বার্থপর?

জানো মা?আমি খুব স্বার্থপর!
তাইতো প্রার্থনার সময়,
আমি শুধু নিজের জন্যেই চাই।
আমি চাই,সৃষ্টিকর্তা যেন তোমার আগেই,
আমাকে পৃথিবী থেকে নিয়ে যায়।
হ্যাঁ মা,আমি এটাই চাই!
তুমি চলে গেলে আমি যেই যন্ত্রনাটা পাব,
তা হবে আমার মৃত্যুর চেয়েও যন্ত্রনাদায়ক!
তাইতো আমি মৃত্যুকে আলিঙ্গন করতে চাই,
তোমার আগে!

মা, আমি “মা” শব্দটা উচ্চারন না করে থাকতে পারব।
কিন্তু তোমার গলার স্বর না শুনে থাকতে পারব না!
হ্যাঁ মা, আমি স্বার্থপর।
তুমি আমার ডাক শুনতে পাও আর না পাও,
আমি যেন তোমার ডাক,
আমার মৃত্যুর আগ পর্যন্ত শুনতে পাই।
দেখলে মা?! আমি কতটা স্বার্থপর!
আমার মৃত্যুতে তোমার কষ্টটা আমি দেখলাম না।
তোমার জন্য আমার কষ্টটাই দেখলাম!
আমি কতটা স্বার্থপর!

মা,জানো! আমার যদি একটা মেয়ে হয়,
আর সৃষ্টিকর্তা যদি আমাকে,
তোমার আর আমার মেয়ের মধ্যে
একজনকে বেঁছে নিতে বলে,
তবে আমি কাকে বেঁছে নিব, জানো মা?
তোমাকে।
তুমি না থাকলে তো আমিই পৃথিবীর মুখ দেখতাম না।
আমার মেয়ে দেখতো কিভাবে?
দেখলে মা! আমি এখানেও স্বার্থপরতা করলাম!
নিজের মেয়ের সাথে!
আমি কতটা স্বার্থপর মা! আমি কতটা স্বার্থপর!
যে কিনা তার মা,মেয়ে উভয়ের সাথেই
স্বার্থপরতা করে!
আমি কতটা স্বার্থপর!


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026