আপনি আসিবেন তাই
- শাওন সারথি

আপনি আসিবেন হয়তো তাই,
রাত্রির চাঁদ চলিয়াছে একাই।
মেঘের দলেরা গিয়াছে বরষায়,
আপনি আসিবেন সেই ভরসায়।
সে কথা তো জানা সকলের আছে,
আমার যে ধন তাতো আপনার কাছে
রাখিয়াছি গচ্ছিত অনন্ত কালে
বসন্তের এই শাল-তমালে।
উথলে উঠিছে বারি করুন যাতনায়,
আসিবেন আপনি সেই প্রার্থনায়।
তারি সাথে নাচন দুলিছে পাশাপাশি।
আমাদেরি যুগলে ভিন্নতা আসি।
নিরব তিমিরে বাজিছে সদাই
উদ্বেলিত প্রেমে আসিবেন, হয়তো তাই।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026