সীমানার বাইরের আকাশ
- অর্বাচীন পথিক

বিশাল পৃথিবীর, পাশাপাশি আমরা দুটি বিন্দু
তবে গাণিতিক দূরত্বে কয়েক হাজার মাইল।


একই আকাশ দেখি তুমি আর আমি
চাঁদ ও একটায় আমাদের।
ঐ চাঁদের আলোয় স্ন্যান করি আমরা সেই একই হৃদয় নিয়ে,
শিহরিত হই দুইজনে একই ভাবে
আর স্মরণ করি সেই প্রিয় মুখের ছবি।
মুগ্ধতাই গলা ছেড়ে গান ধরি
দুইজনে দুইজনের মত করে।

ভাল লাগার মন টাও আমাদের একই
ভালবাসার ধরণ ও তাই।

দুইজনে রক্তের রং ও একই
লাল

চোখের জল ও একই
নোনা

দূরত্ব শুধু দুইজনের মাঝে
কাঁটাতাঁরের বেড়া আর মুখের ভাষার।

তুমি আমার সীমানার বাইরের আকাশ
তুমি আমার দুরবোধ্য ভাষার সরল চোখের বন্ধু
তুমি আমার না দেখা সখা
তুমি আমার ভিনদেশী সুজন।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026