তোমাকে ভেবেই যা কিছু করা
- শাওন সারথি

তোমাকে ভালবাসবো ভেবেই
পৃথিবীর আর কাউকেই কখনোই
ভালোবাসাই হয় নি।
নিজেকে কেবলি গুটিয়ে রেখেছি
সবার অন্তরালে।
তোমাকে দেখবো ভেবেই
পৃথিবীর আর কিছুই কখনোই
দেখাই হয় নি।
আঁখিপট কেবলি বন্ধ রেখেছি
সবার অগোচরে।
তোমাকে বলবো ভেবেই
পৃথিবীর আর কাউকেই কখনো
কিছু বলাই হয় নি।
নিজেকে কেবলি নির্বাক রেখেছি
সবার অন্তরালে।
তোমাকে শোনাবো ভেবেই
পৃথিবীর আর কোন কবিতা কখনো
আবৃত্তি করাই হয় নি।
কণ্ঠ কেবলি নিশ্চুপ রেখেছি
সবার অগোচরে।
তোমাকে আঁকবো ভেবেই
পৃথিবীর আর কোন ছবি কখনোই
আঁকাই হয় নি।
কেবলি উদাস থেকেছি
রঙধনু পানে চেয়ে
সবার অন্তরালে।
তোমাকে কবিতায় লিখব ভেবেই
পৃথিবীর আর কোন কবিতা কখনো
লিখাই হয় নি।
শুন্য সাদা পৃষ্ঠা কেবলি
জমিয়েছি আর জমিয়েছি
সবার অগোচরে।
অথচ তোমাকে হারাবো বলেই
হয়তোবা হারিয়েছি পৃথিবীর
যাবতীয় সব কিছুই।
শূন্যতায় কেবলি একলাই কেঁদেছি
সবার অন্তরালে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026