তোরা কত ক্ষমতাবান, ভগবান রে
- সুমন আখন্দ

ইশ! তোরা কত ক্ষমতাবান,
ক্ষমতাবান রে!
তোরা কথায় কথায় রাজাকার বানাস
প্যাকেট ভরে পাকিস্তান পাঠাস
দেয়ালে দেয়ালে পোস্টার টানাস
ইশ! তোরা কত ভাগ্যবান,
ভগবান রে!
পেট্রোল ছুঁড়ে পুড়িয়ে মারিস
আবার তোরাই নালিশ করিস
দিন-দুপুরে গুম করে দিস
তোরা কত ক্ষমতাবান,
ক্ষমতাবান রে!
ইতিহাসকে উল্টে ফেলিস
বইয়ের লেখা পাল্টে ফেলিস
একলা খেলেই ভোটে জিতিস
তোরা কত ভাগ্যবান,
ভগবান রে!
গোটা-গোটা লেখা তোদের
মোটা-মোটা গলা তোদের
রেডিও-টিভি-পেপার তোদের
অক্ষমতাই ক্ষমতা মোদের;
অক্ষমতাই ক্ষমতা আমার
দেখবি তোরা চন্ডাল-চামার
ভুং-ভাং করলি বহুত
উড়লি অনেক ফুরুৎ-ফারুৎ
সময় হলো মাটিতে নামার।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026