ঘুমপথে
- সুমন আখন্দ

প্রতিদিন রাত এগারোটা নাগাদ
হাঁটতে বেরোই,
পথটির নাম- ‘ঘুম’
আমি তার কোল ধরে চলি নির্দ্ধিধায়
কারণ এ পথে গাড়ী- ঘোড়া নেই
দুর্ঘটনার ভয়ও নেই তাই;
সাত ঘন্টা অবিরাম চললে
পথটি দ্বিধা হয়ে যায়,
বাম দিকেরটাতে শ্বেত পাথরে লেখা ‘মৃত্যু’
ডানদিকেরটাতে কাষ্টফলকে লেখা ‘জীবন’
এখানে এসে আমি সতর্ক হই
খুব সাবধানে ডানদিকে মোড় ঘুরি।
প্রতিদিন সকাল ছ’টা নাগাদ
বিছানা ছাড়ি,
জেগেই শরীরে চিমটি কাটিঃ
ডানদিকের পথটিতে ঠিকঠাক মতো
চলেছিলাম তো !


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026