হে স্বাধীনতা
- সুমন আখন্দ

হে স্বাধীনতা,
কথিত স্বপক্ষরা এসেছিলো মাঝরাতে
দিয়েছে দামী তোড়া, ফুলের তবক
ওরা তোমায় অর্ঘ দিয়েছে
লোভী-দেবী বানিয়েছে;
আর আমাকে ওরা বিপক্ষ বানিয়েছে
বিচার করবে বলে, দিয়েছে ধমক!

হে স্বাধীনতা,
ভয়ের মাংস আমার শরীরে নেই
ভয়কে ভাবি, অনর্থক জঞ্জাল
ফজরের সেজদা শেষ করে
মোরগ-ডাকা ভোরে
আমি এসেছি খালি পায়ে খালি হাতে
পকেটে শুকনা বকুলের কংকাল!

হে স্বাধীনতা,
তোমায় আমি স্বপ্ন দেখি
স্বপ্নে সাজাই অন্যভাবে অনুভবে
আবার সবাই এক হবে, এক হবে!
হে স্বাধীনতা,
দিন পেরোলেই তুমি 'গতকাল'
আর কতকাল তুমি রবে নীরবে!


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026