খণ্ড কাব্য.........(৫)
- কাজী ফাতেমা ছবি

১।
কোনো কিছুতেই মানুষ মন স্থির থাকে না
মানুষের মন আজব চিড়িয়া
যখন যেখানে ইচ্ছে উড়াল দেয়
কখনো সুখ পায় ;কখনো হয় হতাশ..
মাঝে মাঝে সুখের হয় অসুখ,
শান্তির সন্ধানে মানুষ আবার উড়াল দেয়,
বসে না কখনো স্থির হয়ে এক জায়গায়।

২।
শুন, আম খাবে লিচু খাবে
খাবে মৌসুমি ফল ডার্লিং...
ভালবাসা খেও না বল্লাম
এতেও আছে ফরমালিন।

ফলে ফরমালিনে হজম হয়
মুখটাও হয় না যে মলিন
হয় না তো হজম কভু , যদি
ভালবাসায় হয় ফরমালিন।

৩।
অকারণে নয়তো কভু, ঝরে চোখেতে জল
অকারণে কেনো যে মানুষ করে শুধু ছল,
অকারণে ছলছল চোখে জল, কাটে না হায় পল;
অকারনে সকাল সাঝে দেহতে পাই না বল।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026