» সমস্যার অন্তর্জালে বন্দি মানুষ....
- কাজী ফাতেমা ছবি

কি এক জীবন পেলাম!!
যেখানে মরুভূমির মত ধূঁ ধূঁ প্রান্তরে বালি আর বাতাসের মিলন হয়,
বাতাস বয়ে যায় নিত্য, থেমে গেলেই ভর করে জীবন জুড়ে একাকিত্ব;
কি এমন সংসার পেলাম!
যেখানে সুখ দু:খের ভাগ হয় না, দিনভর সবাই কেমন জানি! কি নিয়ে ব্যস্ত;
সমস্যার অন্তর্জালে বন্দি জীবনে অভ্যস্ত হয়ে পড়েছে ওরা;
উল্লাস নেই, উচ্ছাস নেই, চাহিদা নেই; কখনো হাসি মুখ দেখতে পাই না!
সারাক্ষণ কুটুর কুটুর গল্প শুনতে পাই, গল্প!! সেতো সমস্যা নিয়েই!
আরে ঘরকন্যা বা সংসারপাতির বাইরেও জীবন আছে,
আলোকিত জোছনা আছে,
একটু তাকাও দেখ সবুজ ঘাসে নীল ফড়িং বসে আছে।
আজ না হয় চলো, একসাথে বসে মুভি দেখি সকলে মিলে,
কারণে অকারণে হু হা হা হেসে উঠি আজ মিলিত কণ্ঠস্বরে।
কি এক সময় হাতে পেলাম!
যেখানে নৈ:শব্দের গানের সুরে দীর্ঘশ্বাসেরা উড়ে বেড়ায়,
মানুষের মন এক না, জেনেও ডুব দেই অভিমানে;
অভিমানগুলোও ভাঙ্গানোর কেউ থাকেনা আশে পাশে,
নিজের অভিমান নিজে ভেঙ্গে করি গুঁড়ো;
কি এমন দোষ ছিল আমার!
আজ এই ক্ষণে শুধু অভিমান স্পর্শ করার জন্য একজন সুহৃদ চাই!
কেউ কি আছ? স্পর্শ করে দেখবে আমার অভিমান....
বিনিময়ে আমি তাকে এক সাগর উচ্ছাস দেব,
কি রাজি?


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026