হয়নি কিছুই করা.....
- কাজী ফাতেমা ছবি

কখনো মনে হয় সময় চলে যায় দ্রুত
আবার এমনো সময় আসে কাটতে চায় না
হাঁসফাঁস সময়গুলো বড় কষ্টের…
অলস মস্তিস্ক সব আবেগ ভুলে গিয়ে…
অপেক্ষার প্রহর গুনে…।
কি যেন নেই! কি পাওয়ার কথা ছিল!
উন্মনাবেলায় হতাশায় ছায় চারপাশ;
গহীন হতে সুর তোলে ব্যথা
কনকন রবে মুখরিত গলা অবধি,
গুছিয়ে আনতে পারিনি গুঁড়া থেকে…
সময় ফুরিয়ে গেছে…
গোছানো হবে না বুঝি আর…
অগুছানো জীবন বড্ড নির্জীব।
ক্রমশ;ই দৃষ্টির চৌহদ্দি ছোট হয়ে আসছে,
কিছই হবে না আর আমাকে দিয়ে।
এখন শুধু পথের শেষে পৌঁছার অপেক্ষায়!
(Friday, 16 May 2014 at 22:22)


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026