এক মুঠো ভালোবাসা
- আরিফুল হক দ্বীপ

অফিস থেকে ফিরে এলে তুমি রোজ
হয়ে যাও খুকুটি,যেন বায়না দিয়েছিলে
আমি এনেছি কিনা পুতুল, চকলেট
ইত্যাদি ইত্যাদি।ঘামে নষ্ট পোশাক জুতো
মুজো ছাড়িয়ে দিয়ে বলবে যেন অধীর
আগ্রহে চেয়ে,'এনেছো?'কতো অপেক্ষায়
তুমি আসবে কখন,তোমার কাছে কিছু
পাবো বলে।' জানতে চাই আমি বড় কৌতুহলে,'
কি আনবো প্রিয়তমা কিছু দিয়েছিলে বলে,
আইসক্রীম বার্গার রসমালাই?
আমার কথায় রেগে যাও সহসাই,
চক্ষু আসে ভিজে, বুঝতে পারিনি
কেন তোমার সামান্য চাওয়াটুকু,-
এক মুঠো ভালোবাসা।।'


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026