আমি মরে গেলে
- আরিফুল হক দ্বীপ

আমি মরে গেলে
তুমি আমার কবরের ঘাস হবে,
চৈত্র্য খরায় তৃষিত বুক যবে
চাইবে জল,
আকাশের বৃষ্টি এসে ভিজিয়ে
দেবে সবুজ কামিজ তোমার।
তোমার শরীর নিংড়ে আসা জলে তখন
শুকনো বুক ভেজাবো,
তোমার সঙ্গে কথা বলবো।
বলবো ভালো আছি,
এখন আর হচ্ছে না কষ্ট,
এখন আমি সারারাত জেগে থাকবো,
তোমার সঙ্গে না ফুরোনো কথা বলবো।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026