মানিকদার প্রতি
- আরিফুল হক দ্বীপ

আপনি যখন কবি বলে ডাকেন,
তাচ্ছিল্য হয়না মনে মোটেও
প্রেরণা পাই শত সহস্র কবিতা-
উঠবে জ্বলে আমার তরুণ হাতে।
আপনি যখন মিষ্টি হেসে বলেন কথা
আমাকে স্পর্শ করেনা হতাশা,
চারদিকে এতো আলো
লড়তে পারি যুদ্ধে।
চা স্টলে কত দিন বসালেন,
গল্প করলেন,
যেন এলো আপন দাদা খুঁজ নিতে আমার
'চলছে কেমন দিনকাল?'
জানি একদিন সময়ের প্রবাহে-
কে কোথায় রবো,হয়তো পাবো,
হয়তো বা পাবোনা আপনার দেখা,
তবু ভুলে যাবোনা যেন
স্মৃতিপটে আমার রবেন সদা অম্লান হে প্রিয় দাদা।।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026