স্মৃতি নির্বাসনে
- আরিফুল হক দ্বীপ

যখন দুপুরে খোঁজ করি তোমার
আয়েশ করে তখন তুমি
দিব্যি ঘুমোতে থাকো-
চৌকিতে বিছিয়ে শরীর।
যখন জানালায় আমার পূর্ণিমা
বাড়ায় হাতখানি-
ডেকে ওঠে তোমায়,ব্যকুল মন আমার,
তুমি তখন ব্যস্ত হয়ে ওঠো
কারো পাতে গরম ভাতে
কিংবা গুছাতে রাতের বিছানা।
যখন ভোর হয়ে আসে
ফুলের ঘ্রাণে ছটফট করি শয্যায়,
তখন তুমি গল্প সাজাও নতুন হাওয়ার,
ফুলের বুকে কারো মাথা পেতে।

ভুলে গেছো স্মৃতি,নির্বাসনে সেই
গোধূলীসময়,হাতের আঙ্গুল
চিতায় পুড়িয়ে আমায় এখন
নিশ্চিন্তে সু্খে তুমি,
বসতঘরে তোমার নিত্য রচে রাতে বাসর
বুকে আমার তখন কেরোসিন,আগুন
আর শুকনো খড়!


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026