মুদি নিয়া মাতামাতি………
- কাজী ফাতেমা ছবি

মুদি নিয়া মাতামাতি
ছেলে বুড়া যুবা
কোন দোকানের মুদি সে যে
বলো তো রে বাবা?

আটা ময়দা সুজি কি! না-
লবণ চিনির মুদি
ভূঁড়ি মোটা! ভাবছি আমি
দখল করে গদি!

আরে ভাইরা ছাড়ুন দেখি
যা হয় তা হউক না
টাকা দিয়ে-ই কিনব মাল
যে যা কয় কউক না।

গদিত বইয়া-ই বেঁচবে সে
আমরা-ই খরিদ্দার
মুদির কাজ তো মুদি করবে
ধারব কেনো তার ধার।

যা হয় শুনো, ভালর জন্যে
ভাবছি কেনো মিছে
ভাল কাজের ফল ভাল হয়
ছুটো না তার পিছে।

(২০১৪ সালের লেখা)


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026