আকাশের কাছাকাছি ছাদে এক চিলতে জায়গা চাই…….
- কাজী ফাতেমা ছবি

মানুষের ভিড়ে থাকতে ইচ্ছে হচ্ছে না আজ
একটু চুপচাপ থাকতে বুঝি আমার মন চায় না!!!
এত কোলাহল, এত হইচই
এত ব্যস্ততায় থেকে থেকে নিজেকেই ফেলেছি হারিয়ে,
আচ্ছা! বলনা; আমিতে যদি আমি না থাকি;
খুঁজে না পাই আমাকে আমি,
রাখব কেমনে বলো আমাতে তোমায়।

এত যান্ত্রিকতায় থেকে সব ভুলতে বসেছি
কোন একদিন ঝিরঝিরে হাওয়ায় হেঁটেছিলাম বহুদুর পথ;
তুমি ছিলে পাশে, ধরেছিলে হাত
এলোমেলো চুলগুলো বেহায়া হয়ে
বার বার তোমার ঠোঁট ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছিল;
আঁড়ে আঁড়ে দেখেছি; মৃদু হেসেছিলে তুমি
হাসিতে সুখ ছিল; ভালবাসা ছিল।

বালুচরে বসে দুজন আলাপারিতায় ছিলাম মগ্ন,
দমকা বাতাসে মাঝে মাঝে বালিঝড়ে
ভিজিয়ে দিচ্ছিল তোমায় আমায়
সেদিন তুমি এক গুচ্ছ কাশফুল দিয়েছিলে আমার হাতে তুলে,
নরম তুলতুলে, শুভ্র কাশফুলের ছোঁয়ায়
আমি হারিয়েছিলাম দূর নীলিমায়….
চোখ বোজে খুশিটা মাখছিলাম গায়ে!

এই ফাঁকে আচম্বিতে ললাটে দিয়েছিলে এঁকে হাতের ছোঁয়া।
আরো কত কত স্মৃতি তোমাকে ঘিরে,
সব যে ভুলতে বসেছি….
আজ এই অবসর ক্ষনে একাকী কাটাতে চাই একটি প্রহর;
সব স্মৃতি বিজরিত দিনগুলি উড়াতে চাই মুক্ত আকাশে….
নিরিবিলিতে বসতে চাই ছাদের একটি কোণে..
কেউ কি আকাশের কাছাকাছি বাড়ির ছাদের একটি কোণ
আমাকে ধার দিবে…?
____________18 December 2014


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

০৯-০৯-২০১৫ ১২:৩১ মিঃ

দারুন মনছুঁয়ে গেল।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026