ভুল
- রফিকুল ইসলাম রফিক

প্ারথম খবার তোর ফুলের মধু
চাঁদমুখ অবয়ব মধুময় বৃষ্টি ছড়ায়
হৃদয়ের ভালোবাসা- হৃদয়ে গড়ায়
প্রীত হয় দেহমন মধুময় তৃপ্তির বাণে
মন শুধু জানে
আধো আধো বুলি তোর লাগে কোনখানে
কতটুকু জুড়ে নেয় হৃদয়ের ঘর
সেই তুই দিনে দিনে- হয়ে গেলি পর!
সময়ের ঝালছুপ খেয়ে তুই দুপুর বেলায়
আনন্দে উঠলি মেতে এ'ক্যামন নিঠুর খেলায়?
তিলে তিলে তিলোত্তমা যার হাতে তুই
চেরির রূপেতে মজে ছুঁড়ে দিলি
একান্ত আপন তোর ফুলমারা জুঁই।
মধুময় মুখ তোর ভরে গেছে বিঁষে
ভালোবাসা কোনখানে সুখ তোর কিসে
সব ভুলেছিস
আসলেরে ছেড়ে তুই নকল নবিশ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026