তার সঙ্গে আমার বন্ধুত্ব কবেকার?
- অরুণ কারফা

তার সঙ্গে আমার বন্ধুত্ব কবেকার?
যখন ছিলাম দুইজনেই বেকার
অবিচ্ছেদ্য বন্ধুত্ব হয়েছিল কিভাবে?
এক রকম ছিলেম দুজনে স্বভাবে।
তাহলে বিচ্ছেদ আবার হলই কেন?
বিচ্ছেদ সে নয়, বিচ্ছেদ হয়নি জেনো,
শুধু কিছুদিন আপন মনের কোণ
ছেড়ে বেরিয়েছিলেম করতে ভ্রমন।

যার যার মত করে সারা মর্ত্য ঘুরে
বুঝলাম বন্ধুত্বের আরো যাবে বেড়ে
গণ্ডী, সবাই যদি খোলা রেখে নীরবে
মনটি, আসতে পারি কাছিকাছি ভবে।
বসুধৈব কুটুম্বকম মন্ত্রের বলে
বৈরীতার বরফ সহজে যাবে গলে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026