শ্রাবনের শেষে গগনের দেশে
- অরুণ কারফা

শ্রাবনের শেষে গগনের দেশে

এ কোন লাগল খেলা,

ছুটে চলেছে মেঘ দলে দলে

মাঠে যেন ভাঙল মেলা।



তাদের হারানোর ইচ্ছে দেখে

ইচ্ছে হয় হারাই সাথে,

সহাস্যে চলে যাই সেই দেশে

কোন এক নবীন প্রাতে,

যেখানে বয়না কালের স্রোত

নিয়মিত সময়ে খাদে,

ঘড়ির কাঁটা ঘুরছে উলটো

না পড়ে নিয়মের ফাঁদে,

বৃদ্ধাবস্থা এসে যৌবনে দেখে

অদূরেই কৈশোর কাঁদে।



তৎক্ষণাৎ মনে হয় কিছুতেই

নয় এটা আকাঙ্ক্ষিত

নীতিহীনতার যে মহীরুহ

ছড়াচ্ছে শাখা পল্লবিত

কাজ নেই তারে ঘুরে দাঁড়িয়ে

ছায়া করে হয়ে আশ্রিত

পাপগুলোরে পুনরায় করে

মনে মনে হই গর্বিত।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026