মহাকালের ঘোরে
- রুহুল আমীন রৌদ্র

আঁধার হতেই গমন মোর, আঁধারেই প্রত্যাবর্তন,
ধরার পরে,ক্ষণিক তরে,
কাঁটিয়ে গেলাম ক্ষণ।
মহাকাল হতে উত্থান মোর,মহাকালেই পতন,
ক্ষণিক তরে, কতজনই
হলো কত আপন।
যে জলে এসেছি ভেসে,সে জলেই যাবো
ভাসি,
এ দ্বীপে ক্ষণিক বিশ্রামে,
কত কান্না কত হাসি।
মহাস্রোতের নীরদ হতে ধরে, যাঁহারা আনিলো
মোরে,
এ প্রদীপ্ত অবনী পুরে,
তাঁহাদের ভুলি কেমন করে ?
মায়ার লতায় জড়িয়েছে মোরে, এ দ্বীপের
তীরে।
তবুও শমন, করিবে দমন,
মহাকালের ঘোরে।
তবুও হায় ! কিঞ্চিত কর্ম রেখে যেতে চাই,
এ অবনীপুরে,
হয়ত ধরে রাখিও তাহা
যতনো করে,
নয়ত জলাঞ্জলী দিও,
মহাকালের ঘোরে।
-----------------০---------------


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026