নিখোঁজ হওয়া মেয়েটি
- আরিফুল হক দ্বীপ

পুরোপুরি অন্ধকার তার ঘর,
ছায়ামূর্তির মতো মেয়েটা পা বাড়িয়ে আসে-
ট্রাউজারের জিপারে টান মারে,
ওমনি জ্বলে গেলো সমস্ত সাদা হলদে বাতি।
তার মুখে আমার অবাক চোখ,
চেনা গেলো সহজেই,
রংচং মাখা হলেও স্পষ্ট তার চাহনি।
এযে আমাদের পাড়ার ডুমন চাচার মেয়ে,
তিন বছর আগের এক সন্ধ্যায়
নিখোঁজ হয়েছিলো যে,
ভেবেছিলো সবাই মরে গেছে শেফালী!


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026