একরাশ গাঢ় অভিমান
- রুহুল আমীন রৌদ্র

একরাশ গাঢ় অভিমান, জমে আছে
প্রিয়ার কোমল ঠোঁটে,
চোখে
মুখে।
কাল বোশাখের গাঢ় মেঘপুঞ্জ,
অভিমানী জলকণা,
জমেছে চন্দ্রবদনে।
অমাবস্যার নিশা, শ্বেত বদনে,
নোঙর ছেঁড়া নায়ের
কদর্য তলা,
চুঁয়ে যায় উত্তাল সরিৎ প্রবাহ,
মুছে যায় জমাট
শ্যাওলা।
তবু্ও মুছে না, তলায় লেপ্টানো
কালিমা খানি,
জানি তুমি,
বড়ই অভিমানী।
কালমেঘের ফাঁকে উঁকি দেয় তবুও,
ভাবনার মিষ্টি শিখা,
বারিঝরে মুছে যাবে, মনের গগন।
স্মৃতির মোহনায় জমেছে
অভিমানের ফেনিল ফসিল।
গহীন অরণ্যে নিস্তব্ধ অমাবস্যা,
হারানোর শঙ্কাংশ,,
স্মৃতির অসহ্য বজ্রপাত
বৃষ্টির প্রতীক্ষায়।
ঝরুক বরষা, কাটুক ম্লান,
আমিও এসেছি,
ভাঙাতে অভিমান।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026