বিশ্বাস রাখো ডুববে না
- রুহুল আমীন রৌদ্র

জরাজীর্ণ বলে ভেবো না, ভেঙে যাবে,
ও কিছু নয়,
সামান্য বিরহী দহনে ঝলসে গেছে,
ওঠে গেছে খানিক খোলস।
ওটা কৃত্রিম ছিল,
ভেতরটা কভু দেখনি,
দিব্যি শালকাঠ ।
নির্বিঘ্নে পদ রাখো,
বিশ্বাস করো, ভেঙে পড়বে না।
কদর্য শ্যাওলায় ভরে গেছে বলে,
ভেবো না পিচলে যাবে।
ওরা পেষণে জমে ওঠা,
কতক বিষণ্ন ভাবনা,
এসেই দেখো,
ভাঁজপরা যৌবনটা উল্টিয়ে,
জীর্ণ ঝিনুকেই মুক্তো থাকে,
তুমিও ঠকবে না।
বাহ্যিক ছিঁন্ন ভিন্ন বলে,ভেবো না,
ডুবে যাবে মাঝ দরিয়ায়।
চাকচিক্যেই ধোঁকার বাহাড়,
ওঠেই দেখো ভগ্ন এ নায়,
বিশ্বাস রেখো ঠকবে না,
ডুবি ডুবি করেও, ডুববে না।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026