দিন চলে যায় তমস ছায়
- অরুণ কারফা

দিন চলে যায় তমস ছায়
পাখীরাও ফিরে যায় কুলায়
মেঘগুলো তবু ঠায় দাঁড়িয়ে
অষ্টপ্রহর কার অপেক্ষায়?

কৃষ্ণ কি তবে তার বাঁশি নিয়ে
মনকাড়া কোন সুরে বাজিয়ে
করেছে মুগ্ধ এমন তাদের
মন্ত্রে গেছে তারা দিশা হারিয়ে?

তাই যদি হয় সত্য ব্যাপার
কারণ আছে ভাবনা করার
নাই যদি বসে চাঁদের হাট
রাসলীলা হবে কোথা ধরার?

নক্ষত্র বিহীন শ্রাবণী রাতে
রাধিকা না এলে জল আনতে
কার কানে মধুর বংশীধ্বনি
বাজাবে সে তার প্রেম বিলাতে?


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026