চিরায়াত বাস্তবতা
- রুহুল আমীন রৌদ্র

পুষ্প যতই অনিন্দ্যই হোক,
একদিন তা ঝরবেই,
জীব যতই বলীয়ানই হোক,
একদিন সে মরবেই।
থাকনা খ্যাতি অদ্রিসম,
কালের স্রোতে গলবেই,
অক্ষিগোচর হলে পরেই,
একদিন সবে ভুলবেই।
দিবস যতই উজ্জ্বল হোক,
যামিনী একবার আসবেই,
সুখের প্রাচীরে ঘিরে থাকলেও,
পতন তোমায় নাশবেই
জনম জীবের যতই হোক,
দমন ততই আসবেই,
শমন রণে পরাস্ত হয়ে,
মৃত্তিকাতে মিশবেই ।
নদী যতই নিস্রোতা হোক,
কূল সে ভাঙবেই,
মহাবিশ্ব ধ্বংস হলেও,
সময়ের গতি থাকবেই ।
পত্রপল্লব ঝরে গিয়ে,
নব কিশলয় জাগবেই,
জীর্ণতা ঝেড়ে গিয়ে,
নব শিশু হাসবেই ।
বেলার শেষে ক্লান্ত বেশে,
বিহগ নীড়ে ফিরবেই,
গগণ চুম্বি দম্ভ খ্যাতি,
একদিন চূর্ণ হবেই ।
যাহা সৃষ্টি তাহাই নশ্বর,
কেবল অমর একাই ঈশ্বর,
যেখানেই বংশ,
সেখানেই ধ্বংস,
চিরায়াত বাস্তবতা,
তবুও লড়তেই হবে, আমরণ দুর্দমতা ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026