আমায় কি গো পড়বে মনে
- রুহুল আমীন রৌদ্র

আমায় কি গো পড়বে মনে, সেই আগেরই মত,
তোমার বুকে ঘিরে আছে, স্বপ্ন শত শত ।
আমায় কি গো ডাকবে আর, নির্ঝরেরই মত,
জড়িয়ে ধরে বলবে কি আর, মনের কথা যত।
তোমার বুকে নূতন সাথী, নব প্রভাত নব রাতি ,
নূতন বীণায় তুলেছো লহর, সুখেই আছো
অষ্টপ্রহর ।
রাত্রী জেগে আমার তরে, প্রহর কি আর গুণবে,
আমার গাওয়া বেসুরে প্রলাপ,তুমি কি আর শুনবে ?
তোমার চোখে নূতন স্বপন, বিলাসিতায় মত্ত ভূবন,
নূতন নায়ে তুলেছো পাল, নূতন নাবিক ধরেছে হাল

এথা মোর ভগ্ন ডিঙা শূন্যতায় ভরা,
রিক্ত তিক্ত বিষাদসিক্ত, আমার বসুন্ধরা।
রোজ প্রভাতে আর কি গো, বকুলমাল্য দিবে,
শিহরণ তোলা রুমাঞ্চভরে,বুকে জড়িয়ে নিবে ?
আবেগের বশে আর কি গো, অধরে করবে
চুম্বন,
আর কি গো আমার ব্যথায়, ঝরবে অঝর ক্রন্দন ?
নীহার হয়ে ভিজিয়ে দাও, অন্য পুষ্পকানন ,
অন্য পুষ্পের পাঁপড়ি এখন, সে ই তো তোমার
আপন।
পথের ধারের ভাঁটফুলে, সাজবে কি আর বউ,
তোমার চাকে নূতন মধু, নবরূপে মউ ।
পথের ধারে ফেলেছো ছুঁড়ে, পুরানো সব
স্মৃতি ,
তুমি আজ নবশাখে , মোর বৃন্তচ্যূতি ।
তোমার তরে জনম ভরে, সইব নরক জ্বালা,
নিভৃতে গেঁথেই যাব, ব্যর্থ কাব্যমালা ।
কভু যদি ক্ষণিক ঝড়ে, প্রদীপ নিভে যায়,
অন্ধকারের মাঝেই তুমি, খুঁজিও আমায় ।
আলোর প্রদীপ নাইবা হলাম , তোমার ভূবনে ,
অন্ধকার হয়েই রবো, আলোর পিছনে । ।
------০------
রচনাকালঃ২১ /০৭/২০১৪ ইং
হলুদিয়া,
মধুপুর, টাংগাইল।।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026