নীলাদ্রি মরে নি
- আরিফুল হক দ্বীপ

নীলাদ্রি মরে নি,
বিপথগামীরা তার শরীরের তাজা রক্ত ঝরিয়েছে ঠিকই,
কিন্তু আরো শত শত প্রাণ নীলাদ্রির মতো
উঠেছে জেগে,
গোঁড়ামিকে দুমড়ে মুচড়ে ফেলে দিতে
আস্তাকুঁড়ে আবারো কলমের প্রতাপে-
কি পেলো ঘাতকেরা?রক্ত?রসূল কি চেয়েছিলেন কখনো
রক্তারক্তির খেলা?নাকি ইসলাম?মূর্খেরা মত্ত থাকে
সদা খুন,হত্যাযজ্ঞে।
নীলাদ্রি মরে নি-
মরেছে ঘাতক,জঙ্গীরা-যাদের উগ্র অন্ধ মৌলবাদকে
দু চোখভরে ঘৃণা করে সবাই,প্রবল ঘৃণা।

৯/৮/২০১৫


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026