বিকেলের আর্তনাদ
- রফিকুল ইসলাম রফিক

তেমাথায় বসে কাঁদে বুদ্ধিনাশা প্রবীণ বিকেল
ঝাঁঝাল দুপুর তার উড়ে গেছে মুক্তির আকাশে
আসেনি জীবনে তবু কামনার কাঙ্খিত মুক্তি।
সকালের গর্ভ থেকে জন্ম নেয়া স্বপ্নের গোলাপ
সময়ের উত্তাপে জ্বলে জ্বলে রসহীন বিবর্ণ ধূসর
আজ শুধু স্মুতিময় ঝিরঝিরে বাতাসের দোল।
সন্ধ্যাতাঁরার কাছে তাই তার শেষ নিবেদন
আশার প্রদীপ হয়ে আসবে কি সে! ভাবছে বসে
আলোময় দিনের শেষে আশাহত বিবর্ণ বিকেল।
আলোকিত জ্বলজ্বলে উজ্জ্বল আশার প্রদীপ
সময়ের ব্যবধানে মিশে যায় সময়ের আঁধারে।
হতাশ বিকেল কাঁদে অন্ধকার রাত্রির ঘরে
কিঞ্চিৎ আশা তার এই মনে তবু বেঁচে রয়
সময়ের এ আঁধার ঠিক ঠিক হবে অবসান
আসবে আবার ফিরে তুলতুলে নরম সকাল।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026