দখল ক’রে সিংহাসন
- অরুণ কারফা

দখল ক’রে সিংহাসন, দাদারে পাঠিয়ে
পঞ্চবটী বন, এ কেমন প্রহসন,
রাজ্য শাসন করে লক্ষণ, ও ভুলিয়ে
দিতে প্রজামন, পাদুকা ক’রে পূজন?
এ সেই আরম্ভ হয়েছে তেতা যুগেতে
আজো চলছে প্রচলন যার জগতে
পুতুল সরকার বসিয়েই তখতে
শত্রু শাসন চালাচ্ছে সুতোর টানেতে।

আর বৈরিরা, বসেনা প্রত্যক্ষ শাসনে
পুতুল শাসক রেখে বানিজ্যিক স্বার্থ
এবং সব কিছু দেখে এত সংগোপনে
জনসাধারনে বোঝেনা প্রকৃত অর্থ।
এ তত্ব নয় মোটেই নব আমদানি
ভোগ করতে, ধর মাছ, না ছুঁয়ে পানি।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026