মায়ের জন্যে ছড়া
- শাওন সারথি - উড়ন্ত ভাবনাগুলো

মাগো তুমি চন্দ্র হয়ে,
জ্বলবে আমার অন্ধকারে।
সেখান থেকে অমার ক্ষণে
আসবে আমার বন্ধ দ্বারে।
আলোর রাশি পরবে ঝরে,
শূন্য আমার অন্ধ ঘরে।
হাজার মুক্তা মানিক রতন,
ঠিক যেন মা তোমার মতন।
হাসির জটা ফুলের দলে,
আসবে যাবে তোমার কোলে।
তখন মাগো তোমার কানে
গুঞ্জরিত পাখির গানে!
করবে নাচন তোমায় নিয়ে,
দোয়েল শ্যামা ফিঙে টিয়ে।
আবার যখন রাত্রি হবে,
সব লোকালয় ঘুমেতে রবে,
তখন মাগো জোনাক রাতে
বলব কথা তোমার সাথে।
আমি থাকব মাটির ঘরে
তুমি থাকবে চাঁদের’পরে।

..........শাওন সারথি২.৯৬৫'.........


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026