ক্ষুধার্ত শরীরধারী
- মৃৎ মাহমুদ

কেউ কিছু টের পেয়ে যাচ্ছে কিনা
ইন্দ্রিয়গত টের পাওয়ার বাইরে,
খুব বেশি আওয়াজ তুলে ভাবছি কিনা
পরীক্ষানিরীক্ষার পর দেখা গেলো
ভীতু প্রকৃতির কোনো যাদুকর
খেলছে বাতাসে মানুষ মানুষ খেলা ;

এক জান্তব ক্ষুধার্ত শরীর -
পালকের - লোমের নিচে মুখোশ
মুখোশের নিচে আর
নারী - পুরুষ,
মাংস লোভী জিহ্বা
বাক্যখেলায় মত্ত
বাক্যব্যয়ে কৌশলী
আর দ্বিতীয় স্তরের কোনো অর্থ -
গলায় তোলা থাকে কিনা,
কথার অন্য মানে থাকে কিনা
ধরে ফেলতে না চাইলেও
আমাকে ধরে ফ্যালে নানান দৃশ্য ।

দৃশ্যত এসব মাথার প্রবৃত্তি চর্চা হলেও
নিজ নিজ আচরণের বৈশিষ্ট্যাবলী
এই ভেবে শান্ত থাকতে গিয়ে
পিঠ ঘেমে ওঠে ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

০৭-০৭-২০১৬ ১২:৪৫ মিঃ

বাহ অসাধারণ শব্দ চয়ন, রচনা শৈলী।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026