পাল্টে যেও সবটুকু
- রুহুল আমীন রৌদ্র

ওটুকুও মুছে নিও,
সুস্বপ্নের প্রসাধনী মেখে ,
হৃদয়ে লেপ্টে থাকা, ছোপ ছোপ বিষণ্ন দাগ।
কতো পথ পাড়ি দিয়ে ওরা আজ
ক্লান্ত স্রোত,
নীড়হারা বিষণ্ন বিহগ।
তুমি তো আপন হস্তেই উপড়িয়েছো শপথ বৃক্ষ,
পৃথক করেছো মৃত্তিকা হতে।
তবে কেন বৃথাই জলসেচন,
পিছু ফেরার আয়োজন ?
না, তা কি হয়?
পাল্টে নিও সবটুকু,
বিলিয়ে দিও তাকেই অবশিষ্ট সুখ,
ভাসিয়ে দিও সময়ের স্রোতে,
আমার স্মৃতিগুলো।
আমি কাষ্ঠ হয়েই জ্বলে যাব,
পু্ষ্প ফুটাতে আর এসো না, পুঁড়ে যাওয়া বনে।
---০---


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026