আমার হয়না আর ঘরে ফেরা
- রুহুল আমীন রৌদ্র

ঘরে ফেরা বিহঙ্গের কলতান শেষে,
ক্লান্ত অংশুমালী মুখ লোকায়,
গোধূলীর বুকে,
আমার পল্লীপ্রান্তে নেমে আসে বিদঘুটে
অন্ধকার।
জমাটবাঁধা দুঃস্বপ্নেরা লুকোচুরি খেলে,
অশরীরীর সনে,
দুরন্ত ঝিঁঝিঁর অসমাপ্ত আওয়াজ,
জোনাকির মিটিমিটি আলোকছটা,
দূর গগণে কাদম্বিনীর চাদরে নক্ষত্রের জ্যোতি।
মেটোগৃহে নিভু নিভু কেরোসিন প্রদীপ,
আমার পল্লী যেন এক,
নক্ষত্রের নগরী।
নিভু নিভু প্রদীপ যেন অজস্র নক্ষত্র,
হাতের মুঠোয় পুরে খেলছি
এই আমি !
স্বপ্নগুলো ঝরে গেছে উল্কার মত, ক্ষীণপ্রভা
বিকিয়ে।
কোটি নক্ষত্রের ভীড়ে,
আমি যেন নির্জীব নিসঃঙ্গ জ্যোতিহীন,
নিয়তির কৃষ্ণগহ্বরে আটকে যাওয়া,
উপল পিন্ড এক,
নয়ত বা গৃহত্যাগী যাযাবর,
আমার হয়না আর ঘরে ফেরা।
------০----


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026