তবুও তুমিই সুখী হও লামিয়া
- রুহুল আমীন রৌদ্র

সখি,
তুমি তো বেঁচে আছো আজও,বেশ সুখেই,
স্বহস্তে গড়া ভালবাসার শিরচ্ছেদ করে,
আমাকে পাঠিয়ে,
বিমর্ষ বিরহী কবরে।
যেথায় দুর্বিষহ যাতনার ঘন তিমিরে আচ্ছন্নতা,
পুনঃপুনঃ কষ্টের ক্ষরণে,
পিচ্ছল আর স্যাঁতস্যাঁতে,
যেথায় নগ্ন পায়ে চলতে গেলেই দুমড়ে যাই।
এখানে সহস্র যুগের মৃত হৃদয়ের ভাগাড়,
অসহ্য দুর্গন্ধ,
বিদ্রোহী বিষণ্ন কীটের অনবরত কামঁড়ে,
ক্ষত বিক্ষত হই বারংবার।
ভালবাসার মৃদু সুখটুকু,
স্মৃতির বিরহী বিষাক্ত সর্প হয়ে,
ছোঁবল দিয়ে যায় প্রতিনিয়তই
মুমূর্ষু হৃদয়।
ভেবেছিলাম তোমার নিয়ে সুখের সাগরে ভাসবো,
ভেসেছি সত্যিই,
কিন্ত নরক রাজ্যে।
তুমিও ভাসছো না হয় সুখের সাম্পানে,
ভাসতেই থাকো অনন্ত,
ওগো নির্দয়ীয়া,
আমি নরকের দ্বার হতে বলবো,
তবুও তুমিই সুখী হও লামিয়া।
-----০-----


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026