সুখের অন্বেষণে
- রুহুল আমীন রৌদ্র

সাধের জনম বৃথা গেল,
ব্যর্থ প্রতিক্ষা,
কেউ দিলো না একবিন্দু সুখ,
পূরিতে প্রত্যাশা।
তৃষ্ণার্ত এ চাতক মুখে,
কেউ দিলো না জল,
কিঞ্চিত যারে আপন ভাবি,
সে ই করে ছল।
ঘুড়েছি কত দেশে দেশে,
কত শত নারীর দ্বারে,
সুখ দেখিয়ে খাওয়ায় সবে,
ছলনার পেয়ালা ভরে।
গেলাম কতো সাধুর দ্বারে,
একবিন্দু সুখের তরে,
কেহ দেয়না প্রকৃত সুখ,
চক্ষুবুঁজে অহংভরে।
খাঁটি সুখ দিয়েছিল যে,
সেজন দুখী মা,
স্রষ্টার টানে সেও চললো,
সুখ সইলো না।
সুখ সুখ করে বেড়াই,
সদা মনে মনে,
মনের মাঝেই অসাড় ভরা,
মন খেয়েছে ঘূণে।
মনের মাঝেই দুঃখ গড়ার,
অনন্ত কারখানা,
তবে কোথায় সুখ পাবো,
হয়ে জনম কানা।
ব্যর্থ হলাম জগতভ্রমে,
সুখের অন্বেষণে,
প্রকৃত সুখ গোঁমড়ে কাঁদে,
মনের গহীন কোণে।
মনের মাঝেই নেই যে মোর,
স্রষ্টার আরাধনা,
তাই তো এ মনের মাঝে,
দুখেরই কারখানা।

-----০-----


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026