শরতের কবিতা-2
- লক্ষ্মণ ভাণ্ডারী - আমার কবিতা

এসেছে শরত লেগেছে পরশ,
শিউলির ডালে ফুটিল কলি।
বেলি, টগর, জুঁই শালুক পদ্ম
হাসিছে পাপড়ি মেলে।
সবুজ ধানখেতে আধো জলে ডোবা
কচি কচি ধানগাছ।
রোদ্দুর পড়িলে স্বচ্ছে সলিলে
খেলে ছোট পুঁটিমাছ।
শাল পিয়ালের বনেতে উড়িছে
শালিক পাখির ঝাঁক।
সাঁওতালীরা মাদল বাজায়,
ঢাকীরা বাজায় ঢাক।
নদীপাড়ে ওড়ে কাশফুলের বনে
সাদা বলাকার সারি।
সেতুর ওপরে পার হয়ে যায়
দশটার রেলগাড়ি।
পড়ে আসে বেলা, দিন শেষ হয়,
সাঁঝের আঁধার নামে গাঁয়।
মন্দির মাঝে, কাঁসর বাজে,
ঢাকীরা নাচে ও ঢাক বাজায়।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026