শরতের কবিতা-10
- লক্ষ্মণ ভাণ্ডারী - আমার কবিতা

পূজোর খুশীতে
চিত্ত ওঠে মেতে
পূজো এসে গেল কাছে।

সকাল ও সাঁঝে
ঢাক ঢোল বাজে
খুশিতে হৃদয় নাচে।

শিউলির গন্ধে
ভরেছে ভুবন,
ফুটেছে টগর কত।

কমল কাননে,
মধু আহরনে,
ধায় অলি শত শত।

সোনা ঝরা রোদ্দুর
বেঁকে পড়ে এসে,
জলে ফোটা পদ্মফুলে।

পাড়ার ছেলেরা,
ঝাঁপ দিয়ে জলে,
ফোটা শালুক পদ্ম তুলে।

সবুজ ধানের খেতে,
আগমনী সুর ভাসে,
পূজোর সানাই বাজে দূরে।

শীতল তরুর ছায়,
আগমনী গান গায়,
বাজে বাঁশি রাখালিয়া সুরে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026