বিশ্বকবি (কবিপ্রণাম)
- লক্ষ্মণ ভাণ্ডারী

বিশ্বকবি নামে সবে, জানে সর্বজন,
কবিগুরু নামে খ্যাত, বিদিত ভুবন।
ছন্দে সুরে, তব গানে, ভরে ওঠে চিত্ত,
শুনি তব নব নব, গীতি নিতি নিত্য।

নাটক, কবিতা আর গীতিকাব্য কত,
রচনা করিলে তুমি, গ্রন্থ শত শত।
তোমা সম কবি আর, নাই ত্রিভুবনে,
বিশ্বকবি আখ্যা দিল, জ্ঞানী-গুণী জনে।

হে কবি! বিশ্বপ্রেমিক, বিশ্ব চরাচরে,
কবিগুরু নাম তব, এ বিশ্ব মাঝারে।
জাতীয় সঙ্গীত তব ‘জন গণ মন’,
গান গেয়ে হরষিত চিত্ত হয় মম।

তব ‘গীতাঞ্জলি’ কাব্য, সাহিত্য সম্ভার,
প্রণমি তোমায় কবি, মোরা বার বার।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026