আর কতোকাল পোড়াবে আমায়
- রুহুল আমীন রৌদ্র

মহাকালের চির জলন্ত সবিতার ন্যায়,
আর কতো কাল পোড়াবে আমায় ?
এ্যাভিনিউয়ের পাশে সদা জ্বলন্ত
ল্যাম্বপোস্ট ফিলামেন্ট হয়ে, অহর্নিশ জ্বলছি,
শুক্রের এসিড দগ্ধতায় দগ্ধিত অবিরাম।
আগ্নেয়গিরির জলন্ত লাভামুখে,ভস্মিভূত শিলা,
শিখা চিরন্তন হয়ে,
প্রদীপ্ত করেছি তোমায়,
আর কতো পোড়াবে ?
জ্বলে জ্বলে মঙ্গলের লোহিতবর্ণ নুড়িপাথর,
অব্যক্ত ভাবনাগুলো।
অক্ষিতে প্রশান্তের গভীরতাও,
শুষ্কতার পথে।
কপলের দু'ধারে অনন্তপ্রবাহিত যমুনা,
তারই তীরে,পরহস্ত ধরে,
সাজাও তাজমহল।
সুখের জলোচ্ছ্বাস তোমার বুকে,
অভিমানের দুর্বোধ্য অনলে,
আর কতো পোড়াবে ?
আজ ধসে গেছে দুর্ভেদ্য প্রতীক্ষার প্রাচীর,
কোন্ জনমের প্রতিশোধ নিলে,
তাই ভাবি নিরন্তর......।
---০---


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026