মহা নবমী ও বিজয়াদশমী
- লক্ষ্মণ ভাণ্ডারী - আমার কবিতাগুচ্ছ

মহা নবমীর পূজা খ্যাত চরাচরে
ছাগ মোষ বলিদান মন্দিরে মন্দিরে
পশুরক্তে দেবীপূজা এ কেমন পূজা?
পশুরক্তে হন তুষ্টা দেবী দশভূজা।

বলিহারি দূর্গাপূজা ধন্য মর্ত্তলোক,
হাজারের হিসাবেতে পাঁঠাবলি হোক।
শোন শোন বিশ্ববাসী বচন আমার,
বন্ধ হোক পশুবলি ভুবন মাঝার,

এসো এসো সবে মিলি করহ প্রার্থনা,
বলিহীন হবে পূজা বিধি মানব না।
নবমী সমাপ্ত হয়ে বিজয়া দশমী,
এক দিনে দুই পূজা কভু নাহি শুনি।

মুগ্ধ চিত্তে দেখে সবে পুড়িছে রাবণ,
ঢাক বাজে, কাঁসি বাজে, দেবী বিসর্জন।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026