শুভশ্রী
- ফয়েজ উল্লাহ রবি - আঁধারে আলোর রেখা

কাজল কালো আঁখি তোমার,মেঘ কালো চুল
রূপসী তোমায় চিনতে আমি করিনি তো ভুল,
দুগ্ধ ধবল গতর তোমার,কারুকাজ্জে মুখশ্রী
তুমিই হবে আমার প্রাণের প্রিয়া শুভশ্রী।

সরু কোমর তোমার কবুতরের মতো ঠোট
তোমার প্রেমে পাগল যতো হয়েছে এক জোট,
মায়াবী হরিণ যেন চলন তোমার,মুগ্ধ নয়ন,
অপলক চেয়ে, মনে হয় আছো পাশে শয়ন।

তোমার রূপে মুগ্ধ যতো কবি সাহিত্যিক
হারিয়েছে আবেগ কাব্যিকতা ছন্দ অন্ত্য-মিল,
কতো জনাই ঘুরে-ফিরে তোমার পিছে-
আদর-সোহাগ ভালবেসে কাকে নিবে কাছে।

তোমায় খুজি পথ-প্রান্তরে, বন-জঙ্গলে দিবা-নিশি
কোথায় আছো কেমন আছো জানে না এই মন,
ফিরছিনা ঘরে, তোমায় না পেলে, করেছি যে পণ
নেই জীবনে তুমি ছাড়া আমার, দামী কোন ধন।

তাং- ৪র্থা নভেম্বর ২০১৫ ইং
১৯ কার্ত্তিক ১৪২২ বাংলা
দাম্মাম,সৌদিআরব।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026