একটি পতাকা মুক্তপবনে উড়াবো বলে
- রুহুল আমীন রৌদ্র

একটি পতাকা মুক্ত পবনে উড়াবো বলে,
কতো বিল্পবী বীর,
উঁচিয়ে শির,
কতো তাজা প্রাণ,
নির্ভয়ে বলীদান,
মাতৃমুক্তির সোপান তলে।
কতো শাসন শোষণ ত্রাস,
কতো রক্ত,
কতো সর্বনাশ।
কতো সদ্য সিঁদুর মুছেছি রক্তস্রোতে,
কতো ঈশানী ঝঞ্ঝা,
কতো শ্রাবণের অশ্রু আঁখিপাতে।
কতো দুঃশাসনের কালোমেঘ উড়িয়েছি
বিক্ষুব্ধ মলয়ে,
একটি পতাকা মুক্তপবনে উড়াবো বলে।
কতো নিরন্ন মানুষের অসহায় চোখ,
ক্ষুধা তৃষ্ণায় চৌচির বুক,
কতো বিবস্ত্র নারীর,
ক্রন্দন রোল,
কতো সূর্যসন্তান উদয়েই নির্মূল।
কতো বরেণ্য বুদ্ধিজীবীর
তেজদীপ্ত রক্তস্নান,
কতো ছাত্র জনতার দুর্বার আত্মদান,
কতো নারীর কোমল হস্তে,
গর্জে উঠা মেশিনগান,
কতো শিকল ভাঙার গান,
অম্লান, অম্লান
চির অম্লান।
কতো পরাধীনতার কণ্টক বেধী,
ভেঙেছি পদ দলে,
একটি পতাকা মুক্তপবনে উড়াবো বলে।।
---০---


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026