প্রেমরঙ্গ
- অনির্বাণ মিত্র চৌধুরী

প্রথম দেখায় জানাশোনা,
দ্বিতীয় দিনেই প্রেম
তৃতীয় দিনে হৃদজমিনে
আঁকলে কারুহেম।
চতুর্থ দিন মান অভিমান
হৃদয় এলোমেলো
পঞ্চম দিনে জমল মেঘ
আরো নিকষ কালো।
ষষ্ঠ দিনে লাগল ক্যাচাল,
বাড়ল স্নায়ুর চাপ
সাতদিনেতে ভাঙলে হৃদয়,
বললে তুমি, "ব্রেক-আপ"।
মডার্ন যুগের প্রেম পিরিতি
বুঝতে যে না পারি
এক দেখাতেই প্রেম হয়ে যায়,
সাতদিনেতেই দাঁড়ি।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026