বিজিত এক রজনী
- রুহুল আমীন রৌদ্র

সখি,কোথায় রবে আজ তোমার, শত ফাঁকিঝুকি ?
দুর্ভেদ্য ওই প্রাচীর আঁড়ে,
কি সুখ রেখেছো যতন করে,
কি মধুর নহর, লহর তুলে সেথা,
শত চেষ্টয়ও, লভিতে পারিনি তা,
তোমার রাজ্যে আজ আমার, পূর্ণ স্বাধীনতা।
সে প্রাচীর আজ ভাঙবোই,
সপ্ততল মৃত্তিকা ভেদি,গুপ্তমণি হানবোই।
আজ ভুলে গেছি ভিসুবিয়ার বিস্ফোরণ ত্রাস,
হোক না বিস্ফোরণ,
হোক না সর্বনাশ।
জ্বলে যাক মনের আটলান্টিক,
হয়েছি আজ মহাডুবুরী,
দুর্ভেদ্য সেই ট্রয়,
করবোই আজ জয়,
অল্পে দেবো না ছাড়ি।
তোমার বুকের মহাকাশে জলন্ত নক্ষত্র যত,
জ্বালিয়ে পুড়িয়ে দিক মোরে অনবরত,
তবুও আজ নেপোলিয়ন হবো,
তিলে তিলে সব রাজ্য,
জয় করবো।
তুমিও হয়ত আমারি প্রতিক্ষায়,
যৌবন ভেজা ষোড়শী গোলাপ, উপহারিতে আমায়।
চির বন্ধনে বেঁধে নাও মোরে হাতে রেখে হাত,
খুলে দাও মনের সকল দোয়ার,
মধুমাখা এ রজনী, হয়না যেন প্রভাত।
---০---


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026