আমারে লহনা করুণা করি
- রুহুল আমীন রৌদ্র

কাঁদি আমি রাসূল তোমার, চরণেরই তরে,
মহাসংকটের রুদ্ধজালে পড়ে,
আমারে লহনা করুণা করে।
পাড়ের সিন্ধু তরঙ্গ ভারী,
নিঃসংকোচে ডুবে,আমার এ উৎসন্ন তরী,
আমারে লহনা করুণা করি।
মহীতে এসে মায়ার ভ্রমে,
ভুলেছি আখিরাত,
বারযাক পুলসিরাত,
তুমি পাপীর কান্ডারী, তাইই তো তোমায় স্মরি,
আমারে লহনা করুণা করি।
মর্খতার পর্দা ছিঁড়ে তারে দেখলাম না,
কি ধন দিলো আমার ঘরে,
খুঁজে পেলাম না।
জীবন রবি পশ্চাৎ পানে,
দিবস গেলো ভ্রান্ত ধ্যানে,
রিক্ত হস্তে, তিক্ত হৃদে রইলাম একা পড়ি,
দয়ার রাসূল, অন্তিম সহায়,
আমারে লহনা করুণা করি।
---০---


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026