দৈন্যতার গ্রাসে মোর স্বপ্নগুলো
- রুহুল আমীন রৌদ্র

দুঃষহ এ যাতনা আর সয়না,
মৌনতার ঝড়ে আজ তিক্ত ভূবন।
দৈন্যতা যেন দানবের মত, ধাওয়া করে চলছে অহর্নিশ।
উর্ধ্বশ্বাসে মাঝে মাঝে মনে হয়,
দৈন্যতাকে গলা টিপে হত্যা করি,
ছিঁড়ে দিই অনটনের বিদ্রোহী ডানা।
দৈন্যতার বিষাক্ত আষীবিষ নীল করেছে মোর,
দুরন্ত স্বপ্নগুলো।
যতটা এগুতে চাই,
দৈন্যতার শিকল ততটাই পিছুটানে।
ভাবছি, কি আর হবে,
সুশিক্ষার সার্টিফিকেট গায়ে মেখে,
মাকালফল সেজে ?
তিলতিল করে ধসে যাচ্ছে,
শত সহস্র সাধনালব্দ জীবন,
আজো কেউ একটি গোলাপ হয়ে ফুটলো না,
এ উষর হৃদকাননে।
বেকারত্বের উঁইপোকা তিলেতিলে খাচ্ছে,
দুর্বার যৌবন,
আজো মুছতে পারিনি বৃদ্ধমাতার ক্ষুধাতুর অশ্রু।
ক্ষণে ক্ষণে, বিক্ষোভে হই বিস্ফোরিত,
মনে হয়,আদর্শকে লাথি মেরে,
গড়ে তোলি চাঁদের হাট ।
ধনীর সিন্দুক ভেঙে,
দু'মুঠো অন্ন বিলাই অনাথের মুখে।
নতুবা হই গৃহত্যাগী সন্ন্যাসিনী,
তাতেও পিছুটান।
আজ দৃঢ় প্রত্যায়ী,
সত্যিই দৈন্যতাকে হত্যা করবো,
মানবো না হার,
জয়ী হবোই,
নিয়তির কঠিন শিকল ছিঁড়ে,
ভাগ্যটাকে সত্যিই পাল্টে দিবো কোন একদিন।
---০---


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026